সৌদি আরবে ড্রোন হামলা চালাল ইয়েমেন
আন্তর্জাতিক

সৌদি আরবে ড্রোন হামলা চালাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের অন্যতম জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা হয়। খবর প্রেস টিভি’র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তি তৈরি সামাদ-৩ ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে।

জেনারেল সারিয়ি বলেন, “ইয়েমেনি ড্রোনগুলো আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।”

জেনারেল সারিয়ি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি ভূখণ্ডে এ ধরনের পাল্টা হামলা চালাবে।”

এর আগে গত ৯ সেপ্টেম্বর একই বিমানবন্দরের স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের সামরিক বাহিনী সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালায়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা