আন্তর্জাতিক

ভারতেই একদিনে আক্রান্ত ৯৮ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে দৈনিক করোনা সংক্রমণ এবার লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে। উদ্বেগ বাড়িয়ে শুধু গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৯৮ হাজার মানুষ। সেই সঙ্গে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষের গণ্ডি। তবে স্বস্তির খবর হল করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রায় চারগুণ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৮৯৪ জন। যা গতকালের থেকে সাত হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ১৮ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩২ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ হাজার ১৯৮ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯ হাজার জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৮০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ জনের।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩১ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৪৫ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ হাজার ৯৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৬৮৪ জন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা