সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপের ঘোষণা দিলো বাইডেন প্রশাসন।

আরও পড়ুন : রাফাহতে বিমান হামলায় নিহত ১০

টাইমস অব ইসরায়েল ও হারেৎজ সংবাদমাধ্যম জানায়, ‘নেৎজাহ ইহুদা’ নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থি সন্ত্রাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে।

২০২২ সালে ৭৮ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় ছিলেন।

আরও পড়ুন : মধ্য আফ্রিকায় যাত্রীবাহী ফেরিডুবি, নিহত ৫৮

রোববার (২১ এপ্রিল) মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ পাস হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ব্যাপক বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।

এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, আইডিএফকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। আমি বাইডেন প্রশাসনের সঙ্গে আমার কথোপকথনসহ ইসরায়েলি নাগরিকদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করছি।

আরও পড়ুন : ফের হামলা চালালে মূল্য দিতে হবে

‘একটা সময় আমাদের সৈন্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। আইডিএফের এমন একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ও তার উদ্দেশ্য পুরোপুরি অযৌক্তিক। আমরা এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবো।’

অন্যদিকে, নিষেধাজ্ঞার খবরে ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু সরকারের মন্ত্রীরাও। ইসরায়েলে যুদ্ধসংক্রান্ত মন্ত্রিসভার মন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, পদাতিক ইউনিট আইডিএফের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি সামরিক ও আন্তর্জাতিক আইনেই পরিচালিত। ইসরায়েলের শক্তিশালী ও স্বাধীন আদালত রয়েছে। আদালত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ মোকাবিলা করতে সক্ষম।

আরও পড়ুন : প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ

২০২২ সালের ডিসেম্বরে ব্যাটালিয়নটিকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলে কাজ করেছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায়ও মোতায়েন করা হয়েছে এটিকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা