ছবি: সংগৃহীত
স্বাস্থ্য
জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ঝালকাঠিতে জেলা সংবাদ সম্মেলন 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভোলায় আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় সিভিল সার্জনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. সিয়াম আহমেদ, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. তাওরীত আহমেদ, দৈনিক অজানা বার্তার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক এস এম এ রহমান কাজল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিউল আজম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: কুয়াকাটায় আবাসিক হোটেল-রিসোর্টে ৫০ শতাংশ ছাড়

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলাধীন ৪ টি উপজেলা, ২ টি পৌরসভা, ৩২ টি ইউনিয়ন, ৯৬ টি ওয়ার্ড, ১২ টি পৌর ওয়ার্ড, ৬ টি মোবাইল সেন্টারে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল করা লক্ষে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আইউ), ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ” ক্যাপসুল (২ লক্ষ আইউ) খাওয়ানো হবে।

৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৩২৬ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৮ হাজার ৭১১ জন।

আরও পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির আভাস

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার পর অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করার জন্য জেলা পর্যায়ে সদর হাসপাতালে ভিটামিন খাওয়ার কারণে অসুস্থ্ শিশুদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং উপজেলা পর্যায়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এছাড়া কোনো জরুরী প্রয়োজন হলে সিভিল সার্জনের মোবাইল ফোন ০১৭১১৩১১২৮২ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা