করোনার ৮৫ শতাংশ চিকিৎসাই বাসায়
স্বাস্থ্য

করোনার ৮৫ শতাংশ চিকিৎসাই বাসায়

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে করোনা আক্রান্ত রোগীর ১৫ শতাংশ এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ৮৫ শতাংশই নিজ বাড়িতে থেকে টেলিমেডিসিন সেবা বা স্থানীয়সেবা নিয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

এর মধ্যে বর্তমানে বিভাগের করোনা ডেডিকেট একমাত্র চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়টি জেলা এবং ৪২টি উপজেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়েছেন দুই হাজার ২৬২ জন। তাদের দুই হাজার ১৫১ জনই ছাড়পত্র পেয়েছেন।

করোনা সংক্রমণের ১৭০তম দিনে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আইসোলেশনে থাকা রোগীর সকলেই করোনা আক্রান্ত নয়। আইসোলেশনে থাকার পর করোনা পজেটিভ রিপোর্ট এলে তাদের হাসপাতালে ভর্তি করা হতো। আবার অনেকে করোনা আক্রান্ত জেনে নিজ বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলা মিলিয়ে নতুন করে ৫৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো সাত হাজার ৫৭১ জনে। আক্রান্ত রোগীর মধ্য থেকে মাত্র এক হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

গতকাল বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ৪২ বছর বয়সী একজন পুরুষ মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। বিপরীতে সুস্থ হয়েছেন ৪২ জন। যা নিয়ে মোট পাঁচ হাজার ৮৬৩ জন সুস্থ হয়েছেন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন থেকে আজ সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত ১৭০ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ৩৫ জনসহ তিন হাজার ১৩৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জনসহ এক হাজার ৩১৪ জন, ভোলা জেলায় নতুন দুইজনসহ ৬৫৫ জন, পিরোজপুর জেলায় নতুন একজনসহ ৯৭৪ জন, বরগুনা জেলায় নতুন ছয়জনসহ ৮৫৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন পাঁচজনসহ ৬৩৯ জন।

এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৬৩ জন। যার মধ্যে রয়েছেন বরিশাল জেলায় দুই হাজার ৫১৩ জন, পটুয়াখালী জেলায় এক হাজার ৬৮ জন, ভোলা জেলায় ৫৭০ জন, পিরোজপুর জেলায় ৬৬৩ জন, বরগুনা জেলায় ৬৫২ জন এবং ঝালকাঠি জেলায় ৩৯৭ জন।

বিভাগে মোট মারা যাওয়া করোনা রোগীর মধ্যে বরিশাল জেলায় ৬১ জন, পটুয়াখালী জেলায় ৩৬ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ২০ জন, বরগুনা জেলায় ১৮ জন এবং ঝালকাঠি জেলায় ১৫ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা