করোনায় বিভাগীয় মৃত্যুর তালিকার শীর্ষে ঢাকা
স্বাস্থ্য

করোনায় মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজার ২০৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর দেওয়া হয়। মৃতের সংখ্যা চার হাজার ছাড়ায় গত ২৫ আগস্ট। এর মধ্যে গত ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। মোট মৃত্যুর মধ্যে প্রায় অর্ধেকই ঢাকা বিভাগে। সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে।

ঢাকা বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৩০ জন, যা মোট মৃত্যুর ৪৮ দশমিক ২৬ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মারা গেছেন ৯২০ জন (২১ দশমিক ৮৭ শতাংশ), রাজশাহী বিভাগে মারা গেছেন ২৭৯ জন ( ৬ দশমিক ৬৩ শতাংশ), খুলনা বিভাগে ৩৪৮ জন (৮ দশমিক ২৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৬৫ জন (৩ দশমিক ৯২ শতাংশ), সিলেট বিভাগে ১৯১ জন (৪ দশমিক ৫৪ শতাংশ), রংপুর বিভাগে ১৮৪ জন (৪ দশমিক ৩৭ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৮৯ জন (২ দশমিক ১২ শতাংশ)।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ২৭ জন। সুস্থতার সংখ্যাতেও সবার ওপরে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪০১ জন, রংপুর বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭৯ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ১৪৪ জন, সিলেট বিভাগে ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১০ বছরের বয়সের নিচে রয়েছে ১৯ জন (শূন্য দশমিক ৪৫ শতাংশ), ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৩৬ জন (শূন্য দশমিক ৮৬ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১০০ জন (২ দশমিক ৩৮ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২৫৭ জন (৬ দশমিক ১১ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৫৬৬ জন (১৩ দশমিক ৪৬ শতাংশ), ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ১৫৬ জন (২৭ দশমিক ৪৮ শতাংশ)। ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন দুই হাজার ৭২ জন, যা মোট মৃত্যুহারের সর্বোচ্চ ৪৯ দশমিক ২৬ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা