করোনা চিকিৎসায় হিউমিডিফায়ার পেলো ফমেক হাসপাতাল
স্বাস্থ্য

করোনা চিকিৎসায় হিউমিডিফায়ার পেলো ফমেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে করোনা চিকিৎসাসেবায় অত্যাবশ্যকীয় হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন দিয়েছে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড। এই রোগীদের সবচেয়ে মারাত্মক সমস্যা শ্বাসকষ্ট দূর করতে ইন্সট্রুমেন্টটি ব্যবহৃত হয়, যেটি ফমেক হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই।

হাসপাতালটির সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে এগারটায় মেশিন হস্তান্তর করেন ইউনিটেক্স গ্রুপের ডিরেক্টর (অপারেশন) মো. জোবাইদুল ইসলাম চৌধুরী। গ্রহণ করেন অনুষ্ঠানের সভাপতি হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. জোবাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা ইউনিটেক্স গ্রুপ নিজেদের দ্বায়িত্ববোধ থেকে ফমেক হাসপাতালে হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করছি। সাধারণ মানুষের চিকিৎসাসেবায় এ মেশিন সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছি।’

ফমেক হাসপাতালের পক্ষ থেকে ইউনিটেক্স গ্রুপকে কৃতজ্ঞতা জানান পরিচালক ডা. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় তেমন কোনো ওষুধ নেই। যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়, তা হল শ্বাসকষ্ট। এই শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে দরকার অক্সিজেন। যা আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ছিল না। ইউনিটেক্স গ্রুপ মেশিন দিয়ে সাধারণ মানুষের চিকিৎসায় এগিয়ে এসেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড ও ইউনিটেক্স সিলিন্ডার লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর আ. রহমান, ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ মাসুদুজ্জামান, বিএমএ ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান বুলু, ফমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফজাল হোসেন, সহকারী পরিচালক ডা. কামাল আহমেদ, আইসিইউর দ্বায়িত্বরত চিকিৎসক ডা. অনন্ত কুমার রায় ও ডা. আবু বকর সিদ্দিক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা