স্বাস্থ্য

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত সাত হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মাধ্যমে আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়ালো। ওই একই সময়ে মাত্র একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৮৭ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত করোনা সংক্রমণের ১৬৮ দিনে বিভাগে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ১৮৪ জন। যাদের পাঁচ হাজার ৩৭৮ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন ১৪৭ জন। ফলে অবস্থানগত দিকে বরিশাল বিভাগ সংক্রমণে ষষ্ঠ অবস্থানে ও মৃত্যুহারে সপ্তম অবস্থানে রয়েছে।

এই কর্মকর্তা মনে করেন, দক্ষিণাঞ্চলে ভয়াবহ ধরনের সংক্রমণ কখনোই ছিল না। তবে যে হারে সংক্রমিত হচ্ছিল, সেই ধারাবাহিকতা থাকলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো। সকলের সচেতনতা ও সহযোগিতায় প্রকোপ নিয়ন্ত্রণে রাখা গেছে।

সংক্রমণ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নয়তো যেকোনো সময়ে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে বলেও মনে করেন ডা. বাসুদেব।

স্বাস্থ্য দপ্তর বলছে, বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। সেদিন থেকে সোমবার পর্যন্ত ১৬৮ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ১৪ জনসহ দুই হাজার ৯৭৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ১১ জনসহ এক হাজার ২৫৫ জন, ভোলা জেলায় নতুন চারজন সহ ৬৩৩ জন, পিরোজপুর জেলায় নতুন শনাক্ত ছাড়া ৯১০ জন, বরগুনা জেলায় নতুন একজনসহ ৮০৮ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ছয়জনসহ ৬০৩ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বরিশাল জেলায় দুই হাজার ৩০৭ জন, পটুয়াখালী জেলায় ৯৮৪ জন, ভোলা জেলায় ৫৫২ জন, পিরোজপুর জেলায় ৫৫৯ জন, বরগুনা জেলায় ৬১৪ জন এবং ঝালকাঠি জেলায় ৩৬২ জন।

বিভাগে মোট মারা যাওয়া করোনা রোগীদের মধ্যে বরিশাল জেলায় ৫৬ জন, পটুয়াখালী জেলায় ৩৫ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১৯ জন, বরগুনা জেলায় ১৭ জন এবং ঝালকাঠি জেলায় ১৪ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা