ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে পঞ্চাশের নিচে।

আরও পড়ুন : ঢাকায় ওআইসির মহাসচিব

রোববার (২৮ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৮৩ হাজার ৫৬২ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৬৬৫ জনে।

আরও পড়ুন : বিমানবন্দরে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৫৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫৯ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভূখণ্ডটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ লাখ ৩ হাজার ৪২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৯২ জনের।

আরও পড়ুন : মৌলভীবাজারের জোৎস্না লন্ডনে মেয়র

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ১ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৭৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৪ হাজার ৯৬৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ফান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩১৭ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৭৭ হাজার ৬০৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৬৩ জনের।

আরও পড়ুন : ১৪ কেজি হাতির দাঁতসহ গ্রেফতার ১

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০২ জন এবং মারা গেছেন ৭ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৮ লাখ ৬ হাজার ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৭৩৩ জন মারা গেছেন।

একই সময়ে ডেনমার্কে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ জন এবং মারা গেছেন ৫ জন।

আরও পড়ুন : রাশিয়ার তেল স্থাপনায় হামলা

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা