বোয়ালমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
স্বাস্থ্য

বোয়ালমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত 

নিজস্ব প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর): 'মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন'- প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (৯-১৬ আগস্ট) ।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর মো. মিনহাজুল আবেদিন লিপন প্রমুখ।

প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন বলেন, মানুষ আগে টিকা নিতো না, এখন খুঁজে টিকা নেয়। মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা আমাদের শক্তি। তারাই পারেন প্রত্যেক শিশুর মাতৃদুগ্ধ প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করতে।

বিশেষ অতিথি ঝোটন চন্দ বলেন, মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

সভাপতির বক্তব্যে ডা. খালেদুর রহমান বলেন, করোনায় আক্রান্ত মা তার সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন। কারণ, বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ায় না। তবে সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা