দেশে চিকিৎসার উন্নতিতে করোনার সংক্রমণ কমছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

চিকিৎসার উন্নতিতে করোনার সংক্রমণ কমছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আস্তে আস্তে করোনাভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে। যার ফলে মৃত্যুর হার কমছে এবং সুস্থতার হার বাড়ছে।

এজন্য মানুষ ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে। অর্থনৈতিক চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে এবং গার্মেন্টসগুলো নতুন করে অর্ডার পাচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে আয়াজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ যাতে অগ্রধিকার পায় সে ব্যাপারে কয়েকটি দেশের সাথে আলোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ভ্যাকসিন আনা যায়।

আলোচনা সভায় ও দোয়া মাহফিলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড.আব্দুল মজিদ ফটো ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা