স্বাস্থ্য

২৩ আগস্টের মধ্যে ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিকের লাইসেন্স নবায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আগামী ২৩ আগস্টের মধ্যে বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ লাইসেন্স নবায়ন না করলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো বন্ধ করার হুশিয়ারী দিয়েছে।

খুলনা সিভিল সার্জন মো. সুজাত আহমেদ বলেন, ‘গত কয়েকদিনে খুলনা নগরীসহ উপজেলাগুলোর কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শ করে নানা উদ্ভট দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়েছি। এসব ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার ন্যূনতম পরিবেশ নেই। ল্যাব ফিজিশিয়ান, প্যাথলজিস্ট ও টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন কর্মী ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টারগুলো। এসব প্রতিষ্ঠানের একটিরও বৈধ কাগজপত্র নেই। বৈধ কাগজপত্রগুলোও তারা নবায়ন করে না।’

তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের তাগিদ দেওয়া হয়েছে। আগামী ২৩ আগষ্টের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স নবায়ন না করলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, খুলনায় প্রায় ৩০০ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেছে মাত্র ৩৪টি। শুধু মহানগরীতেই ১৮০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ৮৪টি ক্লিনিক ও হাসপাতাল এবং ৯৬টি ডায়াগনস্টিক সেন্টার। নবায়ন করা আছে মাত্র ২০টি প্রতিষ্ঠানের। বিভাগের অন্য নয়টি জেলার ৪৮টি উপজেলায় ক্লিনিক, হাসপাতাল এবং ৭০টি ডায়গনস্টিকসহ মোট ১১৮টি প্রতিষ্ঠান থাকলেও ২০১৯-২০২০ অর্থবছরে মাত্র ১৪টি প্রতিষ্ঠান নবায়ন করেছে। এর মধ্যে সাতটি ক্লিনিক এবং সাতটি ডায়গনস্টিক সেন্টার রয়েছে।

মন্ত্রণালয় থেকে ৩২টি প্রতিষ্ঠানের বিষয়ে পরিদর্শন করতে চিঠি এসেছে। ইতোমধ্যে ১৭টি প্রতিষ্ঠানের বিষয়ে পরিদর্শন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান জানান, নবায়ন ফি অস্বাভাবিক হারে বাড়ানো এবং নবায়নে অফিসিয়ালি অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে অনেক প্রতিষ্ঠান নবায়ন সময়মতো করতে পারেনি। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব সদস্য প্রতিষ্ঠানগুলোকে সকল নিয়ম-কানুন মেনে নিয়ে নবায়ন কার্যক্রম করার আহ্বান জানিয়েছেন।

খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা জানান, প্রতিষ্ঠানগুলোকে নবায়ন হালনাগাদের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় থেকে যেগুলোর বিষয়ে পরিদর্শনের চিঠি এসেছে, সেগুলো করা হচ্ছে। ২৩ আগস্টের মধ্যে যারা নবায়ন করবেন না, সে সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে জানা গেছে, নগরীর বিভিন্ন জায়গায় নামে-বেনামে গড়ে উঠেছে ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিকগুলোতে নেই স্বাস্থ্যসেবার ন্যূনতম পরিবেশ। অধিকাংশেরই নেই বৈধ কাগজপত্র বা লাইসেন্স। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স থাকলেও তা সময়মতো নবায়ন করা হয় না। নেই প্রয়োজনীয় চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম অথবা স্বাস্থ্যকর্মী। ল্যাব ফিজিশিয়ান, প্যাথলজিস্ট ও টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন বা দক্ষ কর্মী ছাড়াই চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো।

স্বাস্থ্য বিভাগের নজরদারি কম থাকায় নামে-বেনামে অলিগলিতে অবৈধভাবে গড়ে উঠছে ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। যার অধিকাংশেরই লাইসেন্স দীর্ঘদিন নবায়ন করা হয়নি। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই এসব প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে ভুয়া ডাক্তার ও ভুল রিপোর্ট তৈরির অভিযোগে জরিমানা করাও হয়েছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ উঠছে। ওয়ার্ডবয়, সিস্টার বা পরিচ্ছন্নতাকর্মী দিয়ে অপারেশন করার মতো অভিযোগও রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটছে নানাবিধ ঘটনা। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ভাংচুরসহ রোগীর স্বজনদের হাতে চিকিৎসক মারধরসহ মেরে ফেলারও ঘটনা ঘটেছে।

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে থাকবে জীবন রক্ষাকারী ওষুধ, স্বাস্থ্যসেবা ও সার্জিক্যাল উপকরণ। কিন্তু উপজেলা পর্যায়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ফ্রিজ গৃহস্থালির মতোই্ ব্যবহৃত হচ্ছে। জীবন রক্ষাকারী ওষুধ ও স্যার্জিক্যাল উপকরণের পাশাপাশি অধিকাংশ ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের ব্যবহৃত ফ্রিজে রাখা হচ্ছে সফট ড্রিংস কোকোকোলা, খাদ্য সামগ্রী, তরিতরকারি, এমনকি কোরবানির মাংসও।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা