স্বাস্থ্য

একদিনের ব্যবধানে আবারও মৃত্যুশূন্য বরিশাল বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৪৪৮ জনে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ওই ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৩৯ জন। আর মৃত্যুশূন্য ছিল বিভাগ। যদিও তার আগের দিন (৯ আগস্ট) দুইজন মৃত্যুবরণ করেন। তার আগের দুইদিন (৭ ও ৮ আগস্ট) কেউ মারা যাননি। অর্থাৎ একদিনের ব্যবধানে আবার মৃত্যুশূন্য হলো বরিশাল বিভাগ।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হন গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার পর্যন্ত ১৫৫ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় দুই হাজার ৬৯৩ জন, পটুয়াখালীতে এক হাজার ১২২ জন, ভোলায় ৫৮২ জন, পিরোজপুরে ৭৯৯ জন, বরগুনায় ৭২৩ জন ও ঝালকাঠিতে ৫২৯ জন।

মৃত্যু হওয়া করোনা পজিটিভ ১২৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৪৭ জন, পটুয়াখালীতে ৩৪ জন, ঝালকাঠিতে ১২ জন, বরগুনায় ১৪ জন, পিরোজপুরে ১৩ জন ও ভোলায় ছয়জন রয়েছেন।

করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৯ হাজার ৯৪৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২৩ হাজার ৯৩১ জনকে। ইতোমধ্যেই ২১ হাজার ৩৭৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ছয় হাজার ৩৭০ জন রয়েছেন। এ পর্যন্ত চার হাজার ৬৫৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা দুই হাজার ২০৮ জন। এরই মধ্যে এক হাজার ৭৪০ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা