ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা নেমেছে তিনশোর নিচে। কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান

রোববার (৫ মার্চ) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। যা আগের দিনের তুলনায় দুই শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৯৪৬ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩২০ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬ লাখ ৭ হাজার ৬৪০ জনে।

আরও পড়ুন : অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে তদন্ত কমিটি

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৩৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২৫৫ জনের।

দৈনিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৮১ জন। করোনা মহামারির শুরু থেকে জাপানে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৭২১ জন মারা গেছেন।

আরও পড়ুন : ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৭১ জন। এতে মহামারির শুরু থেকে এই ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ৯৪ হাজার ৭৩৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১৮ হাজার ১৪৩ জন মারা গেছেন।

এ সময় পোল্যান্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১২ জন এবং মারা গেছেন ১১ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য বড় হুমকি

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৬ হাজার ৭৩৫ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১২১ জন এবং মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৩ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০ জনের।

এ সময় চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ১২ জন।

আরও পড়ুন : শান্তিরক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা