ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

অ্যাডিনো ভাইরাসে ৪৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতাসহ গোটা রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে রাজ্যের তরফ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন : ২ মার্চ জাতীয় ভোটার দিবস

বুধবার (১ মার্চ) পর্যন্ত কলকাতা ও বর্ধমানে ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য দপ্তর। এতগুলো শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক এবং উদ্বেগ বাড়ছে দেশটিতে।

জেলা শহরের সরকারি ও অন্যান্য হাসপাতালগুলোতে ১০ দফা নির্দেশিকা দেওয়ার পরেও থামানো যাচ্ছে না অ্যাডিনো ভাইরাসের দাপট। গত ২৪ ঘণ্টায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গ্রিসে ট্রেন দুর্ঘটনায় পরিবহনমন্ত্রীর পদত্যাগ

জানা গেছে, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া বিসি রায় হাসপাতালে একই দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যুর পর চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়।

আরও পড়ুন : সংশোধিত বৃত্তির ফল প্রকাশ

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষী চট্টোপাধ্যায় বলেন, ইতোমধ্যে হাসপাতালে এ.আর.আই ক্লিনিক খোলা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা থাকছেন চিকিৎসকরা। পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কলকাতার আরও একটি সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : অধ্যাপক তাহের হত্যা, রিভিউ খারিজ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ পরিস্থিতি সামলাতে দফায় দফায় বৈঠক করছেন। শিশু বিশেষজ্ঞদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নিচ্ছেন তারা। এ অবস্থায় সরজমিনে খতিয়ে দেখেছেন স্বাস্থ্য সচিব।

এ সময় অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এমনই অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।

আরও পড়ুন : বিশ্বজুড়ে প্রাণহানি আরও চার শতাধিক

তিনি বলেন, কোনো জরুরিকালীন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এমনকি পরিষেবার মান নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা