স্বাস্থ্য

অ্যাডিনোয় আরও ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রুপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর দিকে

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিসিরায় শিশু হাসপাতালে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি ছিল ওই শিশু। রোববার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি আরেক এক শিশু। শিশুটির মা-বাবা জানায়, তাদের বাড়ি নদীয়ায়।

অন্যদিকে, শনিবার বিসিরায় শিশু হাসপাতালে হাওড়া জেলার উদয়নারায়নপুরের বাসিন্দা স্বপন রায় ও লক্ষ্মী রায়ের ৯ মাসের কন্যাসন্তান মারা যায়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনো ভাইরাস উল্লেখ করা হয়।

ডাক্তার বাসুদেব মণ্ডল জানান, শিশুদের ইনসেনটিভ কেয়ার ইউনিট খুব সহজলভ্য নয়। সরকারি হাসপাতালে কতগুলো বেড ফাঁকা আছে, তা পরিস্কার করে জানা যাচ্ছে না। তাই বাচ্চাদের নিয়ে সতর্ক থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। জ্বর- সর্দি-কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

এদিকে, জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে স্কুলে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সব স্কুলে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় সতর্ক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরও। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী, শিশুদের জ্বর হলে সতর্ক থাকতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা সবসময় খেয়াল রাখতে হবে। অস্বাভাবিক কিছু দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা