স্বাস্থ্য

হোটেল বিল নয়, ভাতা পাবেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসিক হোটেলের বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আর্থিক নীতি অনুসরণ করে পরবর্তীতে তাদের নির্ধারিত ভাতা প্রদান করা হবে।

ফলে এখন থেকে যারা হোটেলে অবস্থান করবেন, তাদের নিজ খরচে থাকতে হবে।

গত ২৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি হয়।

পরিপত্র জারির পর বিভিন্ন হাসপাতালের পরিচালক চিকিৎসকদেরকে হাসপাতাল অবস্থান না করার অনুরোধ জানিয়ে অফিস আদেশ জারি করেছেন।

এ ধরনের অফিস আদেশ জারির ফলে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা খাতে নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বলছেন, হঠাৎ করে হোটেল ছেড়ে তারা কোথায় যাবেন? হোটেলের বিকল্প তো বাসা হতে পারে না। কারণ, বাসায় গেলে পরিবারের অন্যদেরও কারণে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে, বিকল্প আবাসন নিশ্চিত না করে ডাক্তারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এমন বিপদের মুখে ঠেলে দেওয়ার অর্থ কী?

পরিপত্র অনুসারে, রাজধানী ঢাকার মধ্যে দায়িত্বপালনকারী চিকিৎসকরা দৈনিক দুই হাজার টাকা ও ঢাকার বাইরে এক হাজার ৮০০ টাকা ভাতা পাবেন। একইভাবে নার্সরা ঢাকার মধ্যে এক হাজার ২০০ ঢাকা ও ঢাকার বাইরে এক হাজার টাকা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ঢাকার মধ্যে ৮০০ টাকা ও ঢাকার বাইরে ৬৫০ টাকা ভাতা পাবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আবাসিক হোটেলে না থেকেও অনেকে হোটেলের বিল তুলে নিয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

ওইসব নানা অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে। সরকারের খরচ কমাতে পরিপত্র অনুসারে নির্ধারিত ভাতা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত হয়।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা