স্বাস্থ্য

বরিশাল বিভাগে আক্রান্ত ছয় হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আজ শনিবার (১ আগস্ট) পার করছে ১৪৫তম দিন। এ পর্যন্ত আক্রান্তরে সংখ্যায় ছয় হাজারের ঘরে পৌঁছে গেছে। মারা গেছেনে ১১৭ জন। যদিও সুস্থ হয়েছেন অর্ধেকেরও বেশি।

তথ্য বলছে, সংখ্যাগত দিক থেকে বিভাগের ছয় জেলায় বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি পটুয়াখালী জেলায়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় মোট ৭৬ জনের করোনা পজেটিভ এসেছে। মারা গেছেন একজন। বিপরীতে সুস্থ্ হয়েছেন ৪৪ জন।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২১ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৬৮১ জন।

তথ্য বলছে, বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার পর্যন্ত ১৪৫ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ২৮ জনসহ দুই হাজার ৪৭৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ১১ জনসহ এক হাজার ৩৬ জন, ভোলা জেলায় চারজন নতুনসহ ৫৩২ জন, পিরোজপুর জেলায় ১২ জন নতুনসহ ৭৩৫ জন, বরগুনা জেলায় নতুন ১৬ জনসহ ৬৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন পাঁচজনসহ মোট ৪৯০ জন।

বরিশাল জেলায় এক হাজার ৫৭৮ জন, পটুয়াখালী জেলায় ৬৩১ জন, ভোলা জেলায় ৩৮১ জন, পিরোজপুর জেলায় ৪০০ জন, বরগুনা জেলায় ৪১৪ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৭ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪৪ জন, পটুয়াখালী জেলায় ৩০ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা