স্বাস্থ্য

চার গুণ বেশি সংক্রামক বিএফ-৭

সান নিউজ ডেস্ক: করোনার নতুন ধরন বিএফ-৭ ওমিক্রন চেয়ে চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খুব অল্প সময়ের মধ্যে যেকোনও মানুষকে আক্রান্ত করতে পারে ব‌লে সংস্থা‌টির পক্ষ থে‌কে জানানো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: সোনাদিয়া দ্বীপে নিষেধাজ্ঞা !

‌সোমবার (২ জানুয়া‌রি) ক‌রোনার নতুন এই ধরন সম্প‌র্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ-৫ এর নতুন ধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) আমা‌দের দে‌শেও একজন চীনফেরত নাগ‌রি‌কের দে‌হে বিএফ-৭ ধরন‌টি পাওয়া গে‌ছে। এটি ওমিক্রনের চেয়ে অধিক শক্তিশালী। বিএফ-৭ আক্রান্ত রোগীর সংস্পর্শে অতি অল্প সময়েই বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হতে পারেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩৮ হাসপাতালে ভর্তি

তিনি আরও বলেন, ভারতে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। ভার‌ত এবং আমা‌দের অনেকগুলো বর্ডার দি‌য়ে যে‌হেতু নিয়‌মিত মানুষজ‌নের আসা যাওয়া র‌য়ে‌ছে, তাই আমরা দেশের সব বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার ব্যবস্থা ক‌রে‌ছি। ক‌রোনা আক্রান্ত ব্যক্তিদের কা‌রও শরী‌রে বিএফ-৭ ভাইরাস রয়েছে কিনা, তা পরীক্ষা করার জন্য আইইডিসিআর,বি—কে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কর্মকর্তা ব‌লেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনসাধারণের মধ্যে অনীহা দেখা দিয়েছে। সবাইকে মাস্ক পরার পাশাপা‌শি আরও স‌চেতন হ‌তে হ‌বে। যারা এখনও প‌রিপূর্ণভা‌বে করোনার টিকা গ্রহণ করেননি, তাদের দ্রুত টিকা নি‌তে হ‌বে। ত‌বে টিকার মেয়াদ বাড়ানোর কো‌নও সুযোগ নেই। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই টিকার মেয়াদ বাড়ানো হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা