স্বাস্থ্য

বরিশাল বিভাগে আক্রান্ত সাড়ে পাঁচ হাজারের সুস্থ ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্তের ১৪১তম দিনে আক্রান্ত সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুবরণ করেছেন ১০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৩১৪ জন। যা মোট আক্রান্ত পাঁচ হাজার ৫৭৭ জনের ৬০ শতাংশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮ জন। আক্রান্ত হয়েছেন ১১২ জন। পিরোজপুর ও পটুয়াখালী জেলায় একজন করে মোট দুইজন মৃত্যুবরণ করেন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে মঙ্গলবার পর্যন্ত ১৪১ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ৩০ জনসহ দুই হাজার ৩৫৬ জন, পটুয়াখালীতে নতুন ১৪ জনসহ ৯৯৬ জন, ভোলা জেলায় নতুন পাঁচজনসহ ৫০০ জন, পিরোজপুর জেলায় নতুন ২১ জনসহ ৬৬২ জন, বরগুনা জেলায় নতুন ১০ জনসহ ৬০৫ জন আক্রান্ত এবং ঝালকাঠি জেলায় নতুন ২২ জনসহ ৪৫৮ জন।

বরিশাল জেলায় এক হাজার ৪৩২ জন, পটুয়াখালী জেলায় ৬০২ জন, ভোলা জেলায় ৩৬২ জন, পিরোজপুর জেলায় ৩২৪ জন, বরগুনা জেলায় ৩৩৭ জন এবং ঝালকাঠি জেলায় ২৫৭ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪০ জন, পটুয়াখালী জেলায় ২৯ জন, ভোলায় পাঁচজন, পিরোজপুর জেলায় ১০ জন, বরগুনা জেলায় ১৩ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা