স্বাস্থ্য

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭) জুলাই খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ড ও খুলনা করোনা হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার ল্যাবে আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সোমবার (২৭ জুলাই) সকাল ৭টা ৫ মিনিটে চিকিৎসাধীন করোনা রোগী বাবর খানের (৫৫) নামে মৃত্যু হয়েছে। তিনি নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল রোড এলাকার আমির হামজা খানের ছেলে। গত শনিবার (২৫ জুলাই) রাতে আক্রান্ত হয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রামনগর এলাকার মৃত আব্দুল লতিফ শেখের ছেলে শেখ আবুল বাশার (৮৫), খুলনার পাইকগাছার কড়াইকাঠি এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে আকবর (৭০), বাগেরহাটের কাড়াপাড়া এলাকার মৃত কোনাউদ্দিনের ছেলে আ. রহমান (৮০) ও নগরীর আড়ংঘাটা থানার সলুয়া বাজার এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান (৭৮)।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আইসোলেশন ওয়ার্ডের ফোকালপার্সন ডা. মিজানুর রহমান জানান, ১৮ জুলাই দুপুর ১২টা ২৫ মিনিট থেকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন সাতক্ষীরার শেখ আবুল বাশার। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌনে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। পাইকগাছার আকবর ২৫ জুলাই রাত পৌনে ১০টা থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ২টা ৫০ মিনিটে তিনি মারা যান। জ্বর শ্বাসকষ্ট সমস্যা নিয়ে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন বাগেরহাটের আ. রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন। এছাড়াও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভর্তি হয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তি হয়েছিলেন আড়ংঘাটার আসাদুজ্জামান। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত রাতে তিনি মারা যান। মৃতরা করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৮০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪৬ জনই খুলনা জেলা ও মহানগরীর। সোমবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে সোমবার মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৮৪টি। এদের মধ্যে মোট ৮০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যাদের মধ্যে খুলনার ৪৬ জন, সাতক্ষীরার ২০ জন, বাগেরহাটের আটজন, নড়াইলের তিনজন, যশোরের একজন ও ঝিনাইদহের দুইজন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা