ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

রামেকে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সোমেনা (৩৯) ও পাবনার জেলার সুজানগর এলাকার কামরুল ইসলাম (২৮)। তারা দুজনই গত শুক্রবার দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে রামেক হাসপাতালের ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তারা দুজনই ডেঙ্গুতে আক্রান্ত ছিল। শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তাদের বাঁচানো যায়নি। রাতে তারা মারা গেছেন।

আরও পড়ুন: সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এ নিয়ে হাসপাতালে ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট চার জন রোগী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা