স্বাস্থ্য

ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

সান নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১১৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৮৪৪ জনের।

আরও পড়ুন: সেমিফাইনালে বাংলার বাঘিনীরা

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। তবে এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৬ হাজার ১৬১ জন। আগেরদিন রোববার করোনায় বিশ্ব জুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা ছিল ৫৪১ জন।

এদিকে, কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে। দেশটিতে এই দিন কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১৪৬ জন, সেই সঙ্গে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬০ হাজার ২৩৮ জন।

আরও পড়ুন: ছাদ খোলা বাসেই সংবর্ধনা জানানো হবে

অন্যদিকে একই সময়ে সংক্রমণে বিশ্বে শীর্ষে ছিল জাপান। এ দিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ৬২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৮২ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা