স্বাস্থ্য

আলট্রাসনোগ্রাম রির্পোট নিয়ে বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা। রিপোর্ট অনুসারে গর্ভে ছিলো দুই শিশু। প্রসবের পর মায়ের কোলে দেওয়া হয়েছে এক শিশু। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে।

ওই প্রসূতির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরেক শিশু দাবি করছে। যদিও আলট্রাসোগ্রাম রির্পোট ভুল বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী শিউলি বেগম প্রসব বেদনা নিয়ে সোমবার বিকালে সেবা ক্লিনিকে ভর্তি হন। গত ১২ জুলাই করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে শিউলির পরিবারকে তার গর্ভে দুই শিশু রয়েছে বলে জানানো হয়। এরপর সন্ধ্যায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক শিশুর জন্ম দেন শিউলি। সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের আগে দুই শিশুর কথা বলা হলেও শিউলির পরিবারকে জানানো হয়, তিনি এক শিশু জন্ম দিয়েছেন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শিউলির পরিবারের লোকজন।

শিউলি বেগমের মা সালমা বেগম জানান, তার মেয়ে গর্ভবতী হওয়ার পর থেকে ডা. সাইমাকে নিয়মিত দেখাতেন। সর্বশেষ তার পরামর্শে শহরের সেফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডা. মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে আলট্রাসনোগ্রাম করানো হয়। আলট্রাসনোগ্রাফির রির্পোট অনুসারে শিউলির গর্ভে যমজ শিশু হবে বলে উল্লেখ করা হয়।

সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান বলেন, আলট্রাসোনগ্রাম রির্পোটটি ভুল। অস্ত্রোপচারের সময় গর্ভে একটি শিশুই ছিলো।

সেফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হকও আল্ট্রাসনোগ্রাম রিপোর্টটি ভুল ছিলো বলে জানিয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা