বিদেশ যেতে ১৬ প্রতিষ্ঠানের বাইরে করোনা পরীক্ষা নয়
স্বাস্থ্য

বিদেশ যেতে ১৬ প্রতিষ্ঠানের বাইরে করোনা পরীক্ষা নয়

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৩জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড-১৯ বা করোনার পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার।

এই নির্দেশনা অনুযায়ী ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে।

যাত্রার ৭২ ঘণ্টা বা তিন দিন আগের কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

শনিবার (১৮ জুলাই) বিমানের ওয়েবসাইটে নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে। এগুলো হলো :

১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

যে ১৬টি সরকারি হাসপাতাল অথবা প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে:

১. শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (এসবিএমসি)
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস, চট্টগ্রাম
৩.কক্সবাজার মেডিকেল কলেজ
৪. কুমিল্লা মেডিকেল কলেজ
৫. ন্যাশনাল ইনস্টটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা
৬. ইস্টউটিট অব পাবলিক হেলথ, ঢাকা
৭. ন্যাশনাল ইনস্টটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৮. নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল
৯. খুলনা মেডিকেল কলেজ
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
১৩. রাজশাহী মেডিকেল কলেজ
১৪. এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
১৫. রংপুর মেডিকেল কলেজ
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ

এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com এবং বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করতে বলা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা