বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি
স্বাস্থ্য

বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬২৭ জনের প্রাণহানি ঘটেছে। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুইশো। এতে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ২৮৭ জনে।

আরও পড়ুন: ফের বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্তের সংখ্যা কমেছে এক ৬০ হাজারের বেশি। এতে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৬১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৮০০ জনে। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ৫ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে ৮৯ হাজার ৯১১ জন আক্রান্ত এবং ১৯৭ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩৪ জন। তাইওয়ানে মারা গেছেন ২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮২৯ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন এবং মারা গেছেন ২৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

আরও পড়ুন: বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৮০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ২৮৭ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা