ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

সান নিউজ ডেস্ক: আগামী বুধবার থেকে ১০ আগস্ট পর্যন্ত রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআর,বি।

আরও পড়ুন: এবার বাড়ল সারের দাম

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুখে খাওয়ার এ টিকা দেওয়া হবে। তবে ৯ আগস্ট পবিত্র আশুরার দিনে টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আইসিডিডিআরবি জানায়, গত ২৬ জুন থেকে ২ জুলাই ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় কলেরার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষ। তাদেরই দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

আরও পড়ুন: বাংলাদেশে মুদ্রাস্ফীতি ৭.৫৬ শতাংশ

ডা. নাজমুল ইসলাম জানান, ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরা টিকাগ্রহীতারা স্ব স্ব টিকাকেন্দ্রে টিকাদান কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

তিনি বলেন, আমরা ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং খুব অল্প সময়ে রেকর্ড সংখ্যক মানুষকে টিকা দিতে পেরেছি। আশা করবো, প্রথম ডোজ কলেরা টিকাগ্রহীতরা অবশ্যই দ্বিতীয় ডোজ টিকা নিয়ে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।

আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ও ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী বলেন, সবার প্রতি অনুরোধ কলেরা টিকা গ্রহণ করার পাশাপাশি নিজেকে ও প্রিয়জনদের অন্যান্য রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উৎসাহিত করবেন এবং ডায়রিয়াসহ অন্যান্য সংক্রমক রোগ থেকে সুরক্ষিত থাকবেন।

আরও পড়ুন: তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে

দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ‘ইউভিকল প্লাস’ নামের কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের দেওয়া হবে।

গর্ভবতী নারী এবং বিগত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন, এমন ব্যক্তি ছাড়া সবাই কলেরার টিকা নিতে পারবেন। এ টিকা নেওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা