স্বাস্থ্য

দেশে ২৩ লাখ শিশু অটিজমে ভুগছে

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রায় ২৩ লাখ শিশু অটিজমে ভুগছে।

আরও পড়ুন: ইভিএমের বিপক্ষেই বেশি কথা হয়েছে

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, দেশে মেয়ে শিশুর চেয়ে ছেলে শিশুর সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি। অটিজমে আক্রান্ত এসব শিশুদের আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু গবেষণায় আমরা কিছুটা পিছিয়ে আছি। এক্ষেত্রে আমাদের আরও গবেষণা বাড়াতে হবে।

মঙ্গলবার (২৮ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) আয়োজিত ‘সার্টিফিকেট কোর্স অন নিউরো-ডেভেলপমেন্ট ডিসঅর্ডার’ শীর্ষক কোর্সের উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। যারা অটিজমে ভুগছে, তারা আগে স্কুলে যেতে পারত না, বাড়িতে মেহমান আসলে তাদের লুকিয়ে রাখা হতো। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে সব কৃতিত্ব প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদের।

আরও পড়ুন: জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন

তিনি বলেন, যারা অটিস্টিক শিশু আছে, তারা আগামী দিনে আরও ভালো সেবা পাবে। তাদের চিকিৎসা সেবায় দেশে অনেক ইনস্টিটিউট হচ্ছে, তাদের জন্য আলাদা স্কুল করা হচ্ছে। এমনকি বিদ্যমান স্কুলগুলোতে তাদের শিক্ষায় আলাদা ব্যবস্থা করা হচ্ছে। কাউকে পেছনে রেখে আমরা কেউই এগিয়ে যেতে চাই না।

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) কর্তৃক দেশব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে, প্রতি ১০ হাজারে ১৭ শিশু অটিজম পাওয়া যায়। এদের মধ্যে পল্লী এলাকায় প্রতি ১০ হাজারে ১৪ জন, শহর এলাকায় প্রতি ১০ হাজারে ২৫ জন আক্রান্ত পাওয়া যায়।

তিনি বলেন, ২০১৭ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশের আটটি বিভাগের ৩০টি জেলার ৮৫টি এলাকা চিহ্নিত করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। ১৬ থেকে ৩০ মাস বয়সী মোট ৩৮ হাজার ৪৪০ জন শিশুর ওপর পরিচালিত এই জরিপে স্ক্রিনিং টুল হিসেবে প্রথমে ‘রেড ফ্লাগ’ পরে ‘এম-চ্যাট’ এবং সব শেষে ‘ডিএসএম-ফাইভ’ ব্যবহার করা হয়।

ডা. কুণ্ডু বলেন, ১০ বছরে আমাদের অনেক অর্জন এসেছে। আমার দৃষ্টিতে প্রথম অর্জন হলো ইনস্টিটিউট অব নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) স্থাপন। দেশে ন্যাশনাল অটিজমের কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে আমাদের গবেষণা কার্যক্রম এগিয়ে চলছে। আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। আমাদের অন্যতম সাফল্য হলো, দুটি আন্তর্জাতিক কনফারেন্স আমরা করতে পেরেছি। একটি দেশে, আরেকটি ভুটানে করেছি।

আরও পড়ুন: টিকা পেতে শিশুদের নিবন্ধনের আহ্বান

দক্ষ জনশক্তির সংকট জানিয়ে তিনি আরও বলেন, আমাদের যে পরিমাণ দক্ষ জনশক্তি দরকার, আমরা সেটি এখনও তৈরি করতে পারিনি। আমাদের আরও জনবল হলে আমরা আরও বিস্তৃত পরিসরে কাজ করতে পারব।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশব্যাপী স্নায়ুবিকাশজনিত সমস্যাসমূহের সেবা প্রদানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা ও এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। কারণ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বিশেষ শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা সমাধানে ইপনা বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই একটি অংশ হিসেবে ইপনাতে উক্ত ৬ মাস মেয়াদী কোর্সের কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিশু অনুষদের ডিন ও ইপনার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক শাহীন আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান/অফিস প্রধান, পরিচালক (হাসপাতাল), ইপনার উপ-পরিচালক (প্রশাসন) ডা. সৈয়দা তাবাসসুম আলম ও ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা