স্বাস্থ্য

নতুন করে আক্রান্ত সোয়া ৫ লাখ

সান নিউজ ডেস্ক: বিশ্বে জুড়ে ২৪ ঘণ্টায় সারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৪৬।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন। এ নিয়ে বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৯ হাজার ৬৬০ জন।

এছাড়া এই দিন সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন। এ নিয়ে বিশ্ব জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫১ কোটি ২২ লাখ ৯৪ হাজার ২৯২ জন।

আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস

শনিবার (১১ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

একই দিন তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।

যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রম-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো, জার্মানি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন), রাশিয়া (মৃত ৭০ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন), স্পেন (মৃত ৬৪ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ১৫২ জন) ও উত্তর কোরিয়া (নতুন আক্রান্ত ৪৫ হাজার ৫৪০, মৃত ০)।

আরও পড়ুন: ৬ দিনের রিমান্ডে শুটার মুসা

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ১৯১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ৭০৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা