স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

প্রতিবছর টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতি বছর ভাইরাসটি প্রতিরোধী টিকা নিতে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয়, সে জন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ বিষয়ে এখনও কিছু বলেনি। তবে দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

জাহিদ মালেক বলেন, এবারের বিডিএস পরীক্ষায় সরকারি-বেসরকারিভাবে সারা দেশের ২৬টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। যেখানে মোট আসন ১ হাজার ৯৫০ টি। এর মধ্যে সরকারি ৫৪৫টি ও বেসরকারিতে ১ হাজার ৪০৫টি। প্রতিটি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। পরীক্ষা প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে বলে জানান তিনি।

কলেরার টিকার বিষয়ে জানতে চাইলে বিস্তারিত বলতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। তবে যে সব জায়গায় কলেরার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় দ্রুত টিকা দেওয়ার কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন : নিকারাগুয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সম্প্রতি করোনার টিকা ক্রয় ও পরিচালন ব্যবস্থাপনায় টিআইবির প্রায় ২৩ হাজার কোটি টাকার গড় মিলের প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এ বিষয়ে এখনও কিছু জানি না। সব কিছু দেখে শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা