সরকারি, কর্মকর্তা-কর্মচারীদের জন্য, চালু হল, টেলিমেডিসিন, সেবা,
স্বাস্থ্য

এবার সরকারি কর্মকর্তারা পাবেন টেলিমেডিসিন সেবা

নিজস্ব প্রতিবেদক:

এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে সরকার। এর মাধ্যমে করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ ও চিকিৎসা সেবা পাবেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসা নিশ্চিতে সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

এজন্য এ হাসপাতালে সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো পরামর্শ/চিকিৎসা সেবাপ্রাপ্তিতে টেলিফোন/মোবাইল সেবা চালু করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো পরামর্শ/চিকিৎসা সেবার জন্য সংশ্লিষ্টদের আটজন চিকিৎসকের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চারজন চিকিৎসক টেলিফোনে চিকিৎসা সেবা দেবেন। এ সময় ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪৪৩২৫০২), জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫০৩৮৮২৫) এবং মেডিকেল অফিসার ডা. এ কে এম শাহনাওয়াজ (০১৭৭৪০০৩০৪৪) পরামর্শ ও চিকিৎসা দেবেন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (রেফার্ড রোগী) দেবেন অপর চারজন চিকিৎসক।

এ সময় জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪৪৩০৮০৪), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪৪৩০৮২৩) থাকবেন।

এছাড়াও রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি মোবাইল নম্বরে (০১৪০৪৪৩০৮০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা