স্বাস্থ্য

পূর্ব রাজাবাজারে লকডাউন আরও ৭ দিন: আতিক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) সকালে পূর্ব রাজাবাজারে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘পূর্ব রাজাবাজারে যে লকডাউন ঘোষণা করা হয়েছিলে সেটি আজ রাত ১২টায় ১৪দিন পূর্ব হবে। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আমার কথা হয়েছে। নিয়ম অনুযায়ী এটিকে ২১ দিনই রাখতে হবে। তাই আমরা পূর্ব রাজাবাজারে লকডাউনের সময় আরও সাত দিন বাড়িয়েছি। অর্থাৎ এই এলাকার মানুষকে ২১দিন লকডাউনে থাকতে হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদফতরকে বলেছি ২১দিন পরে এই এলাকার কী অবস্থা তার একটি চিত্র পর্যালোচনা করে আমাদের জনসাধারণকে জানানোর জন্য আমাকে দিতে হবে। আমার সঙ্গে আইইডিসিআরের কথা হয়েছে। তারা বলেছে এই কাজটি তারা করবে।’

মেয়র আরও বলেন, ‘আমরা বিভিন্ন বাসা-বাড়িতে যখন ময়লা ফেলি তখন আমাদের রান্নার বর্জ্যের সঙ্গে অন্যান্য বর্জ্য মিশিয়ে ফেলি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। করোনা যতো দিন থাকবে আমাদের ম্যানেজ করে চলতে হবে। আমরা আজ থেকে বাসা বাড়িতে বিশেষ ধরনের ব্যাগ চালু করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের বাসা বাড়ির যে ধরণের গ্লাভস, মাস্ক ও পিপিইসহ অন্যান্য যেসব করোনার উপকরণ থাকবে সেগুলো মেহেরবানি করে যত্রতত্র না ফেলে এই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আমাদের পচ্ছিন্নতাকর্মীরা সপ্তাহের শনিবার ও রোববার নিয়ে যাবে। আমরা এগুলো স্বাস্থ্যসম্মতভাবে পুড়িয়ে ফেলবো।’

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড (লাল) কিংবা ইয়েলো (হলুদ) জোন নির্ধারণ করে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে। পূর্ব রাজাবাজারে গত ৯ জুন মধ্যরাত থেকে এটি পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা