দাঁতের রুট ক্যানেল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

দাঁতের রুট ক্যানেল কখন প্রয়োজন?

সাননিউজ ডেস্ক: সব দাঁতের নির্দিষ্ট শক্তি থাকে, যেটা কাটলে ক্ষয় হয়ে যায়। এ কারণে রুট ক্যানেল করার পর ক্যাপ বসাতে হয়। একেক জনের দাঁতে একেক রকম সমস্যা হতে পারে। আর এমন সমস্যার বিভিন্ন পর্যায় থাকে। দাঁতে কোন ধরনের সমস্যা দেখা দিলে, কোন পর্যায়ে গেলে রুট ক্যানেল করাতে হয় সেটা চিকিৎসকই ঠিক করে দেবেন।

এ বিষয়ে ঢাকা ডেন্টাল কলেজের (বিডিএস, এমএস, অর্থোডন্টিক্স) ডা. ফারিয়া তাবাসসুম তন্বী জানিয়েছেন বিস্তারিত...

তিনি বলেন, অনেক সময় দেখা যায়, দাঁতের উপরের অংশে একটা ছোট দাগ পড়ে তা আস্তে আস্তে বড় হতে থাকে। তখনই দাঁত ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকে। তখন দাঁতে ব্যথাও শুরু হয়।

আমাদের দাঁতের ভেতরের একটা লাল ধরনের আবরণ রয়েছে, যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়। বাইরের দৃশ্যমান অংশটাকে আমরা বলি এনামেল। ভেতরের অংশটাকে আমরা বলি ডেলইন্টিং।

ডা. ফারিয়া বলেন, দাঁতে ছোট কালো অংশটি যখন হয়ে থাকে, সাধারণত আমরা চিকিৎসকরা সেটা ফেলে দেই। এটা ফেলে দিয়ে ফিলিং করে দিতে হয়। তবে এটা যখন চিকিৎসা করাতে দেরি করা হয়, তখন আস্তে আস্তে ভেতরে চলে যায়, ডেলইন্টিংয়ে চলে যায়।

যখন ওপরের সাদা অংশতে কালো হয়ে গিয়ে আস্তে আস্তে ডেলইন্টিংকেও আক্রান্ত করে ফেলে, তখন অনেক ব্যথা শুরু হয়। রুট ক্যানেল করতে হয় তখন। ডেলইন্টিংয়ের লাল অংশটা ফেলে দিয়ে সেখানে কিছু ম্যাটেরিয়ালস বসিয়ে চিকিৎসা করতে হয়। পরবর্তীতে আমাদের দাঁতের আবরণটা কেটে সেখানে ক্যাপ বসাতে হয়।

আরও পড়ুন: টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল

প্রতিটি দাঁতের নির্দিষ্ট শক্তি থাকে, যা কাটলে ক্ষয় হয়ে যায়। তখন শক্ত খাবার খেলে দাঁত ভেঙে যায়। আর সে কারণেই রুট ক্যানেল করার পর ক্যাপ বসানো হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা