ছবি- প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
স্বাস্থ্য

আইসোলেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলেশনে গিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

শনিবার (২৯ জানুয়ারি) জেসিন্ডা নিজেই আইসোলেশনে যাওয়ার ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

জেসিন্ডার কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তার পরীক্ষা করানো হবে। মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

গত শনিবার করোনা সংক্রমিত ব্যক্তি ছিলেন এমন অন্তত এক ডজন ফ্লাইটকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য কর্মকর্তারা। ওই বিমানের এক বা একাধিক কর্মী করোনাক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, রোববার আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। সংক্রামিত ব্যক্তিরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা