ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্ত ৯৮৯ জনের 

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২৪৭৫টি নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ৩৯.৯৫ শতাংশ। তবে এই সময়ে করোনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৬টি পিসিআর ল্যাবে এই ২৪৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৬৭৭ জন মহানগরী এলাকার ও ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১২ জন। করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা