স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে নতুন করে আরও ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।

আজ সোমবার(১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার (১৬ জানুয়ারী) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫০ জন। ডিসেম্বর মাসে সংক্রমণ যেখানে শূন্য শতাংশের নিচে ছিল, সেখানে চলতি মাসে ১৬ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৫ দশমিক ৭৩ শতাংশ

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ১৪৫ জনের মধ্যে লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৫, চন্দনাইশে ১১, পটিয়াতে ২৬, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ২০, কর্ণফুলীতে ১, রাউজানে ১৫, হাটহাজারীতে ১১, ফটিকছড়িতে ১২, মিরসরাইয়ে ৩, সন্দ্বীপে ৩ ও সীতাকুণ্ড উপজেলার ১৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৬ হাজার ৭৯১ জন। বাকি ২৮ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা