স্বাস্থ্য

কুমিল্লায় দগ্ধ পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) তাদেরকে ভর্তি করা হয়। তারা হলেন, আনোয়ার হোসেন (৩৫), মোঃ সাব্বির মিয়া (১৪), মোঃ ইমন (১৫), আব্দুর রব (৩০) ও সাইফুল ইসলাম (১১)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ সাব্বিরের বাবা সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশই শিশু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা