স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ জন 

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার দশমিক ৬০ শতাংশ। এ সময়ে কোনও রোগী মারা যাননি। শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত ১৫ ক্লিনিক্যাল ল্যাবরেটরির সাতটিতে গতকাল নমুনা পরীক্ষা হয়েছে। অবশিষ্ট আটটিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি। এক হাজার ৪৮৯টি নমুনায় নতুন শনাক্ত ৯ জীবাণুবাহকের মধ্যে শহরের ৮ ও রাঙ্গুনিয়া উপজেলার একজন।

জেলায় করোনা এখন পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা এক লাখ দুই হাজার ৬৪২ জন। এরমধ্যে শহরের ৭৪ হাজার ২৭১ এবং গ্রামের ২৮ হাজার ৩৭১ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, শুক্রবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে। এখানে ৫৪০ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ জন পজিটিভ চিহ্নিত হন।

ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২৭৮টি নমুনায় শহরের একটি সংক্রমিত পাওয়া যায়। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৫১১টি নমুনার মধ্যে শহর ও গ্রামের একটি করে ২ জনের করোনা জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। এপিক হেলথ কেয়ার হাসপাতালে ১৩ জনের নমুনার মধ্যে শহরের ৩ জন আক্রান্ত হয়।

এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০৯ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তিন ল্যাবে পরীক্ষিত ১৪৬ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা