ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ সময়ে কেউ মারা যাননি। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় শুক্রবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে সাতজনই নগরীর বাসিন্দা। বাকি চারজনের তিনজন আনোয়ারা এবং একজন ফটিকছড়ি উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ৪৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৬১ জন। বাকি ২৮ হাজার ৩২৮ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত এক হাজার ৩৩২ জন মারা গেছেন। এরমধ্যে ৭২৩ জন নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনও ব্যক্তি মারা যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা