ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ওমিক্রন: নতুন পর্যবেক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছে। দেশটির চিকিৎসক আনবেন পিলে ওমিক্রণে আক্রান্ত রোগীদের প্রতিদিনই চিকিৎসা দিচ্ছেন। কিন্তু তিনি ওমিক্রন আক্রান্তদের মধ্যে একজনকেও এ পর্যন্ত হাসপাতালে পাঠাননি। যে কারণে অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি তিনি এবং মেডিকেল বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ওমিক্রন সংস্করণটি আসলে ডেল্টার তুলনায় মৃদু কোভিড-১৯ রোগের সৃষ্টি করছে। তবে তারা মনে করছেন, এটি খুবই দ্রুত ছড়া।

বার্তাসংস্থা এপি’কে আনবেন পিলে বলেন, রোগীদের বাড়িতেই সেবা দিয়ে সুস্থ করে তোলা যায়। বেশিরভাগ রোগীই আইসোলেশনে যাওয়ার ১০ থেকে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

তবে এই চিকিৎসক বলেন, বয়স্ক রোগী যাদের আগে থেকে স্বাস্থ্য সমস্যা আছে তারা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার দুই সপ্তাহ থেকেই অন্যান্য চিকিৎসকরাও আনবেন পিলের মতো একই ধরনের অভিজ্ঞতা জানিয়ে আসছেন। এ ভ্যারিয়েন্টের ঝুঁকির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। চিকিৎসক ও মেডিক্যাল বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ এবং প্রাথমিক প্রমাণ ভ্যারিয়েন্টটির ব্যাপারে কিছু সূত্র দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের মতে- গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মাত্র ৩০ শতাংশ গুরুতর অসুস্থ হয়েছেন। যা মহামারির আগের ঢেউয়ের প্রথম সপ্তাহগুলোর তুলনায় অর্ধেকের কম। কোভিড-১৯ এর জন্য হাসপাতালে থাকার গড় সময়ে কমছে। বর্তমানে রোগীদের আগের আট দিনের তুলনায় প্রায় ২ দশমিক ৮ দিন কম হাসপাতালে থাকতে হচ্ছে। সম্প্রতি কোভিড-১৯ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে মাত্র ৩ শতাংশ মারা গেছেন। এর আগের প্রাদুর্ভাবের সময় সেই হার ছিল প্রায় ২০ শতাংশ।

আফ্রিকা হেলথ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক উইলিয়াম হ্যানেকম বলেছেন, এখন কার্যত সবকিছুই ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু রোগ হিসেবে নির্দেশ করছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা