স্বাস্থ্য

শীতকালে প্রতিদিন গোসল ক্ষতিকর

সাননিউজ ডেস্ক: গরমের দিনে প্রতিদিন গোসল শরীরের জন্য আরামদায়ক ও উপকারী হলেও শীতকালে প্রতিদিন গোসল নিয়ে রয়েছে বিশেষজ্ঞদের ভিন্ন মত।

ঠাণ্ডা পানি হোক কিংবা গরম পানি, শীতকালে গোসল করা একদল মানুষের কাছে বেশ কঠিন। কিন্তু দিনের পর দিন এমন চললে কি কোনও সমস্যা হতে পারে? রোজ গোসল না করলে কী হয়? এমন প্রশ্ন অনেকেরই। তবে এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞদের কি মত তা জেনে নেয়া যাক।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এ সময়ে রোজ গোসল করা আসলে শরীরের জন্য তেমন ভালো নয়। অন্যরা তা নিয়ে যতই ঠাট্টা করুন না কেন! শীতকালে প্রতিদিন গোসল করলে কী কী ক্ষতি হতে পারে সে বিষয়ে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

** শীতকালে বেশি গোসল করলে নখের ক্ষতি হতে পারে। কারণ এই মৌসুমে নখের অবস্থা খারাপ থাকে। বার বার গোসল করলে নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

** গরম পানিতে বেশ অনেকক্ষণ ধরে গোসল করার অভ্যাস? এতে কী ক্ষতি হয় জানেন? ত্বক আর্দ্র হওয়ার বদলে শুষ্ক হয়ে যেতে পারে। ফলে রোজ গোসল করলেও ১০ মিনিটের বেশি সময় ধরে না করাই ভালো।

** যুক্তরাষ্ট্রে চর্মরোগ চিকিৎসকরা জানাচ্ছেন, গোসল করার অভ্যাস পরিচ্ছন্নতার জন্য তত জরুরি নয়। বরং বিভিন্ন অঞ্চলের মানুষের গোসলের নিয়মে অনেকটাই রয়েছে সামাজিক বিধিবিধান। নিয়মিত গোসল করেন না মানেই অপরিচ্ছন্ন, এমন নয়।

** গোসল না করলে কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় শরীরে। এ সময়ে ত্বক ভালো রাখতে সেই সব ব্যাকটেরিয়া খুব জরুরি। গোসল করলে সেই ব্যাকটেরিয়াগুলো চলে যায়। তাতে সমস্যা হতে পারে। তাই শীতকালে সপ্তাহে দু’-তিন বারের বেশি গোসল না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা