করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে আরও ৬ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৭১৯ জন। এনিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৬ কোটি ৮৫ লাখ ১ হাজার ৩৩৭ জনে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির মোট সংখ্যা পৌঁছাল ২৩ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ১২৫ জনে।

শনিবার (২৭ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৩৫৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৯৯ লাখ ৮ হাজার ২১৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৩ হাজার ১৪০ জন।

রাশিয়া ও জার্মানি ছাড়া অন্যান্য যেসব দেশে সংক্রমণ ও মৃত্যুর হারে উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে সেগুলো হলো- যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৫০ হাজার ৯১, মৃত্যু ১৬০), ফ্রান্স (নতুন আক্রান্ত ৩৪ হাজার ৪৩৬, মৃত্যু ৬০), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ৩১ হাজার ৪৫৪, মৃত্যু ২৯৮), তুরস্ক (নতুন আক্রান্ত ২৪ হাজার ২, মৃত্যু ২০১), চেক প্রজাতন্ত্র (নতুন আক্রান্ত ২৭ হাজার ৭১৭, মৃত্যু ৪৮) এবং পোল্যান্ড (নতুন আক্রান্ত ২৬ হাজার ৭৭৫, মৃত্যু ৪২১)।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও কলম্বিয়া।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা