স্বাস্থ্য

আরও প্রায় ১৪ লাখ টিকাদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আরও ১৩ লাখ ৯৭ হাজার ১৭৬ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচ লাখ ৯ হাজার ২১২ জন শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২৭ জন।

দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে মোট পাঁচ কোটি ৬৪ লাখ ২ হাজার ৫৪৩ জনকে। মোট ৩ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ২৪৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ২ হাজার ৯৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ১৮৩ জনকে। আর আজ ৬৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮২৭ জন নিয়েছে দ্বিতীয় ডোজ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা