করোনাভাইরাস
স্বাস্থ্য

আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত হাজার ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা এক হাজারেরও বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ৩৬ হাজার ৬১৮ জনে দাঁড়ালো।

আগের দিনের চেয়ে দৈনিক শনাক্তও বেড়েছে এক লাখেরও বেশি। আগের দিন মোট শনাক্ত ছিল তিন লাখ ৬৮ হাজার ৪১৮ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৬৯৫ জন।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পাওয়া সবশেষ তথ্যে এ চিত্র উঠে আসে।

আগের দিন দৈনিক শনাক্তে যুক্তরাষ্ট্র আর মৃত্যুতে রাশিয়া শীর্ষে থাকলেও গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৩৯ জন আর মারা গেছেন এক হাজার ৪৩৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৭১ লাখ পাঁচ হাজার ৪৬৮ জন এবং মোট মারা গেছেন সাত লাখ ৭০ হাজার ৮৫৪ জন।

এছাড়া গত একদিনে ইরানে ১৪৭ জন, তুরস্কে ২৪৬ জন, ইউক্রেনে ৭২০ জন, ফিলিপাইনে ১৮৬ জন এবং মেক্সিকোতে ২৬৯ জন মারা গেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা