স্বাস্থ্য

দ্বিতীয় ডোজ নেয়নি ১৭ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকার প্রথম ডোজ দেয়া হয়েছিলেো ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ডোজ দেয়া হয় ২৮ অক্টোবর। প্রথম ডোজে যে সাড়া পড়েছিলো তাতে করে দ্বিতীয় ডোজে ১৭ শতাংশের কম লোক টিকা দিয়েছে।

বাংলাদেশে করোনার টিকা কার্যক্রম শুরুর কিছুদিন পর থেকেই মোবাইল ফোনে এসএমএস পাচ্ছিলেন না অনেক মানুষ। টিকার কাগজে একটি নির্দিষ্ট তারিখে লিখে দেওয়া হলেও এসএমএস না আসায় টিকা নিতে পারছিলেন না। কেউ কেউ আবার হাসপাতালে গিয়েও ফিরে এসেছেন। এসব ভোগান্তি কমাতে এবং দেশের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকার শুরু করেছিলো গণটিকার কার্যক্রম।

কয়েক ধাপে চলা এই কার্যক্রমের সর্বশেষ ছিলো গত ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করা এই ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগ ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো। ২৮ ও ২৯ সেপ্টেম্বর মোট ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জনকে তারা সিনোফার্মের প্রথম ডোজ টিকা দিয়েছিলো। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর দিয়েছিল ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে।

তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ ছিলো বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। কিন্তু ওই দিন দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ৫৪ লাখ ৪৪ হাজার মানুষ। অর্থাৎ সাড়ে ২৩ লাখ বা ১৭ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিতে যাননি।

সিনোফার্মের টিকার কার্যকারিতা রক্ষার জন্য প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। সেই হিসেবে ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ নেওয়ার দিন নির্ধারিত ছিলো। স্বাস্থ্য অধিদপ্তর বলেছিলো, ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রথম ডোজ নেওয়া সবাই ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। কিন্তু সবাই টিকা নিতে আসেননি।

এ জন্য সরকারের প্রচারের ঘাটতির কথা বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, মাঠপর্যায়ে করোনা টিকার ব্যাপারে সঠিক তথ্যও মানুষ পাচ্ছে না। তারা জানেই না কখন টিকা নিতে হবে। আবার করোনার প্রকোপ কমে আসায় মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহও কমে গেছে বলে মনে করছেন কেউ কেউ।

তবে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক অবশ্য সংবাদমাধ্যমের কাছে আশা প্রকাশ করে বলেছেন, শনিবার সবাই দ্বিতীয় ডোজ টিকা নিতে আসবেন।

অপরদিকে প্রথম ডোজ টিকা নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ১৭ জন মানুষ। অন্যদিকে নিবন্ধন করে টিকার অপেক্ষায় আছে ১ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার ৭১৫ জন।

এদিকে ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিকভাবে ঢাকার ১২টি কেন্দ্রে এই স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং শিগগিরই এই কার্যক্রম প্রতিটি জেলায় শুরু করা হবে বলে তিনি জানান। সেই সঙ্গে দৈনিক টিকা কার্যক্রমও চলমান থাকবে।

বুধবার রাতে বাংলাদেশে নতুন করে আরও ৫৫ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা এসে পৌঁছেছে। এ নিয়ে প্রায় দুই কোটি ডোজ টিকা মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রী। সামনের দুই তিন দিনের মধ্যে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা