স্বাস্থ্য

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে আজ (২৮ অক্টোবর) শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র তাদেরকেই আজ দ্বিতীয় ডোজ দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর সারাদেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিলো। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। ক্যাম্পেইনে কাউকেই প্রথম ডোজ দেওয়া হবে না। এটা কেবল দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারবো। আজ টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাসে অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারবো।

তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ করা গেলে অনেকটা বড় স্বস্তি মিলবে।

এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা