ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)
স্বাস্থ্য

ময়মনসিংহে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

বুধবার (২০ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন পাঁচজনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে চারজন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬৭ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬১ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪১৬ জন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা