বঙ্গভ্যাক্স
স্বাস্থ্য

সব ভ্যারিয়েন্টেই কার্যকর বঙ্গভ্যাক্স

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে তৈরি টিকা বঙ্গভ্যাক্স শতভাগ কার্যকর দাবি করেছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

তাদের দাবি, বিশ্বে ছড়িয়ে পড়া ডেল্টাসহ মোট ১১ ভেরিয়েন্টের সবগুলোর ক্ষেত্রেই কার্যকর বঙ্গভ্যাক্স। আজ সোমবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানের পক্ষে কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, গত ১ আগস্ট থেকে বানরের ওপর বঙ্গভ্যাক্সের এনিমেল ট্রায়াল শুরু হয়, যা শেষ হচ্ছে আগামী ২১ অক্টোবর অর্থাৎ চলতি সপ্তাহের বৃহস্পতিবার।

টিকার পরীক্ষামূলক প্রয়োগে এ টিকার কার্যকারিতার প্রমাণ মিলেছে। এরপর আগামী সপ্তাহের দিকে ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে হস্তান্তর হতে পারে।

ড. মহিউদ্দিন জানান, ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভ্যারিয়েন্টের সিকোয়েন্স অ্যানালাইসিস করে টিকার সিকোয়েন্স মিলিয়ে দেখেছি। এতে দেখা গেছে, প্রতিটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই বঙ্গভ্যাক্স কার্যকর। যার প্রমাণ মিলেছে বানরের শরীরে পরীক্ষার ক্ষেত্রেও। প্রাথমিক ফলাফলে আমাদের টিকা বানরের শরীরে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে প্রমাণ পাওয়া গেছে।

এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের টিকা 'বঙ্গভ্যাক্স' মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বিএমআরসির কাছে আবেদন করে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

এটি বিএমআরসি অনুমোদিত একটি প্রতিষ্ঠান। বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে তারা। পরে গত ১৬ জুন শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনা টিকা 'বঙ্গভ্যাক্স'-এর ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা