সাত
স্বাস্থ্য

ভারতে সাত মাসে সর্বনিম্ন সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও প্রতিদিনের সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। যা প্রায় সাত মাস অর্থাৎ ২২৯ দিনে সর্বনিম্ন সংক্রমণ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭১৯।

রোববারে (১৭ অক্টোবর) দেশটিতে স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, আক্রান্তের পাশাপাশি ভারতে দৈনিক মৃত্যুও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৪৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১২৪ জনের।

ভারতে গত একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। এ নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৭৪৯ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা