স্বাস্থ্য

টিকা এসেছে মোট ৬ কোটি ৯৫ লাখ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মোট ছয় কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ করোনার টিকা পেয়েছে। এরমধ্যে পাঁচ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৯৩৫ ডোজ প্রয়োগ হয়েছে। এ মুহূর্তে মজুত আছে এক কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪৮৫ ডোজ।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত তিন কোটি ৭২ লাখ ৫ হাজার ৭৬৬ জন প্রথম ডোজ পেয়েছেন। এক কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। মঙ্গলবারই চার লাখ ৪৭ হাজার ৮৬৬ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন আট হাজার ২৫৩ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক হাজার ২৩৯ জন। ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ১৪ হাজার ৫৯৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ জন। এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৬৮২ জন এবং এক লাখ ৫৯ হাজার ৩৩৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। মডার্নার টিকা প্রথম ডোজ পেয়েছেন সাত হাজার ৮৮৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮৭ জন।

এ পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯৮৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা